২৪ শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। সারা দেশের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েতে সমিতির উদ্যোগে যক্ষ্মা দিবস পালন করা হয়। সেই সঙ্গে এদিন কিশোরী শক্তি যোজনা বিষয়ের উপরে আলোচনা আয়োজন করা হয় পঞ্চায়েত সমিতির সভাকক্ষ্যে। এদিনের আলোচনা চক্রে গ্রামের হাতুড়ে ডাক্তার, আই সি ডি এস এর স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা ছাড়াও হাজির ছিলেন কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়, স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায়, কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডাঃ দেবাশিষ বালা সহ আরো অনেকে। এদিনের সেমিনারের যক্ষ্মা রোগ দেশ থেকে একেবারে নির্মূল করতে বিভিন্ন ধরনের ভূমিকা গ্রহণ করেছে জেলাপ্রশাসন।। সেই সঙ্গে কিশোরী শক্তি যোজনার মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়ন করতে চায়, যাতে তারা তাদের জীবনের দায়িত্ব নিতে সক্ষম হয়।
কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া জানান, আজ কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস ও কিশোরী শক্তি যোজনা উপরে একটি কর্মশালা আয়োজন করা হয়। এই কর্মশালায় কিশোরী শক্তি যোজনা উপরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা যেমন অংশ গ্রহণ করে, তেমনি বিশ্ব যক্ষ্মা দিবস নিয়ে আলোচনায় গ্রামের হাতুড়ে ডাক্তার, আই সি ডি এস এর স্বাস্থ্য কর্মিরা অংশ গ্রহণ করে।